আমাদের নীতিমালা

আপনি অনলাইন অর্ডার দিলে আমরা আপনার পরিবর্তে বাজার করে পণ্য আপনার দোরগোড়ায় পৌঁছে দিই — দ্রুত, নির্ভরযোগ্য এবং স্বচ্ছ। নিচের নীতিগুলো আমাদের কাজের রূপরেখা ও আপনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ব্যাখ্যা করে।


১. আমাদের সেবা সম্পর্কে

eBazar.com-এ আপনি অনলাইনে পণ্যের তালিকা (শপিং লিস্ট) পাঠালে আমাদের রাইডার/পার্টনার আপনার নিকটস্থ বাজার থেকে তা সংগ্রহ করে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেবে। আমরা বিশ্বাসযোগ্য দোকান ও সরবরাহকারীর সাথে কাজ করি এবং পণ্যের মান ও সততা নিশ্চিত করার চেষ্টা করি।

২. বাজারের মূল্য ও পরিবর্তনশীলতা

কাঁচামাল, মাছ, মাংস, সবজি ইত্যাদি সময় ও বাজারের ওপর নির্ভর করে দামের ওঠানামা করেঃ তাই অনলাইন প্রদর্শিত মুল্য ও বাজারমূল্যের মাঝে সামান্য পার্থক্য (সাধারণত প্রতি কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত) হতে পারে। রাইডার ক্রয় করার আগে আপনাকে প্রকৃত মূল্য জানিয়ে সম্মতি নেবে — আপনার অনুমোদন ব্যতীত অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না।

৩. অর্ডার সংশোধন ও ঘাটতি

অর্ডার কনফার্ম করার পরও জরুরি কারণে পরিমাণ বা ব্র্যান্ড পরিবর্তন করতে হলে রাইডারকে বদলানোর অনুরোধ জানাতে পারেন। যদি আপনার অর্ডার অনুযায়ী পণ্য পরিমাণ কমে থাকে বা কোন পণ্য অনুপস্থিত থাকে, আমরা দ্রুত খতিপূরণ (refund) অথবা ক্রেডিট হিসেবে পরবর্তী অর্ডারে সমন্বয় করব। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রাইডার বা বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


৭. দায়-জবাব (Disclaimer)

eBazar.com নিজে কোনো পণ্য উৎপাদন বা সরবরাহকারীর দায়ভার ধারণ করে না; আমরা কেবল আপনার হয়ে বাজার থেকে পণ্য সংগ্রহ করে সরবরাহ করি। বাজারের দাম, পণ্যের মান বা বিক্রেতার প্রদত্ত ভুল তথ্যের জন্য চূড়ান্তভাবে বিক্রেতা বা বাজার দায়ী; তারপরও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

৮. আমাদের অনুরোধ ও ব্যবহারিক টিপস

  • রাইডার পৌঁছলে দয়া করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করুন এবং সময় নষ্ট না করার জন্য সহযোগিতা করুন।
  • অর্ডার কনফার্মেশন হবার পর পরিবর্তন সীমিত হতে পারে — জরুরি পরিবর্তনের জন্য যত দ্রুত সম্ভব আমাদের জানান।
  • বিশেষ দ্রষ্টব্য: পাকা, নরম বা সহজে নষ্ট হওয়া পণ্যের ক্ষেত্রে আমরা অতিরিক্ত যত্ন নেব, কিন্তু পরিবেশগত কারণে সামান্য অবনতি হতে পারে।
এই নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে; যে কোন পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদের তারিখ অনুযায়ী কার্যকর হবে।

🛒 আপনার বাজার ব্যাগ